দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

মৃত্যুহীন দিনে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৮০

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মৃত্যুহীন দিনে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৮০

দিন দিন দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন।

সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৭৪ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩১ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর ১৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৭৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ