শিরোনাম
বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ ১৫ অক্টোবর : জেনে নিন নামাজ পড়ার সময়সূচি কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

মৃত্যুহীন দিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৫৬

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মৃত্যুহীন দিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৫৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও করোনা—এই দুটি ভাইরাসজনিত রোগে দেশে কোনো মৃত্যু হয়নি। তবে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন রোগী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৪৭১ জন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

অন্যদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৬ জন এবং মারা গেছেন ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৫২ হাজার ২৭১ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫৩০ জন।

সূত্র: ইউএনবি