বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাংকিংয়ে বড় লাফ মুস্তাফিজ-তাসকিন ও শরিফুলের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসি পুরুষ ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বুধবার (১৭ জুন) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

বোলারব্যাটারদের দারুন নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২১ ব্যবধানে জিতে বাংলাদেশ। সিরিজে সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেন বাংলাদেশের শরিফুল ও মুস্তাফিজ। শরিফুল ১টি ও ফিজ ৩ ম্যাচ খেলেন।

অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাট রেনশর সাথে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে উইকেট নেন তাসকিন। এজন্য মুস্তাফিজ ১২ ধাপ, শরিফুল ১০ ধাপ ও তাসকিনের পাঁচ ধাপ উন্নতি হয়েছে।

৫৬১ রেটিং নিয়ে শরিফুল ১৮তম, ৫৩১ রেটিং নিয়ে মুস্তাফিজ ২৫তম এবং ৫২৫ রেটিং নিয়ে ২৭তম স্থানে আছেন তাসকিন।

সিরিজে ৩ ম্যাচ খেলে ২ উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম। ১১ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয় ও লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ১৫৪ রান করেন হৃদয়। ৭ ধাপ এগিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২০তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন হৃদয়ই।

৩ ইনিংসে ৮৬ রান করে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠেছেন লিটন। তার রেটিং ৪৬৫।

সিরিজে চতুর্থ সর্বোচ্চ ১৩২ রান করেও উন্নতি বা অবনতি হয়নি নাজমুল হোসেন শান্তর। ৫৭৩ রেটিং নিয়ে ২৯তম স্থানে আছেন তিনি।

ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডার হিসেবে আফগান আজমতুল্লাহ ওমরজাই শীর্ষে আছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More