শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে নির্দেশ

কুমিল্লা জেলার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর (প্রবাসীর স্ত্রী) নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ভুক্তভোগী নারীর নির্যাতনের ভিডিও ও ছবি ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এছাড়া, এই ঘটনায় হওয়া মামলার অগ্রগতি প্রতিবেদন আগামী ১৪ জুলাই উচ্চ আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রবিবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এদিকে, এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) ভোর ৫টায় রাজধানী সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া ধর্ষিতার বিবস্ত্র ভিডিওধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আরও চার জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক।

 

এসএ