শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভিন্ন আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে ভিন্ন আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন

র‌্যালি কিংবা আলোচনা সভা নয় ভিন্ন আয়োজনে মুন্সীগঞ্জে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন করা হয়েছে। ‘পরিযায়ী পাখির জীবন বাঁচাতে জল‘ এই প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জে এ দিবসটি পালন করেন বার্ড বাংলাদেশ।

শনিবার (১৩ মে) দুপুর দিকে বার্ড বাংলাদেশ আয়োজনে সদর উপজেলার চিতলিয়া রজতরেখা নদীতে পরিযায়ী পাখি দেখে দিবসটি পালন করা হয়।

এসময়, চিতলিয়া থেকে মোহনপুর পর্যন্ত কয়েক প্রজাতির পরিযায়ী পাখি ও দেশীয় পাখি দেখা গেছে। মানুষের উপস্থিতি দেখে ঝাকে ঝাকে পরিযায়ী পাখি ও দেশীয় পাখিগুলো এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে।

বার্ড বাংলাদেশ ও পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার বলেন, পাখি দেখার যে আনন্দ সেটা কাছ থেকে না দেখলে বুঝা যায় না। তবে এসব পাখিদের নিরাপদে বিচরণ জন্য দেশের পরিকল্পনা বনাঞ্চল, পাখি ও জলাশয় রক্ষণাবেক্ষণে তাদেরকে আরো সতর্ক হতে হবে।

আফ/দীপ্ত সংবাদ