শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুন্সীগঞ্জে তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদরের নৌ–পুলিশের অভিযানে একটি জাল কারখানা থেকে ৩ কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসারের মুক্তারপুর এলাকার গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে দুপুরের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিনের মালিকানাধীন জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় এই কারখানায় অভিযান চালিয়ে তিন কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৯টি নিষিদ্ধ চাই জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা।

এবিষয়ে মুক্তারপুর নৌ–পুলিশ ফাঁড়ি স্টেশন ইনচার্জ আব্দুস সোবহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির নেতা মহিউদ্দিন আহমেদের জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মহিউদ্দিন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এবিষয়ে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মো. কায়সার হামিদ/এমি/দীপ্ত নিউজ