শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের সুধী সমাবেশ অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামলে রেখে তৃণমূল পর্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সুসংগঠিত করতে মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মে) বিকেল ৫ টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার ঈদগাঁ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরহাদ খানের সভাপতিত্বে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. রিপন হোসেন পাটোয়ারী, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া।

এসময় অতিথিরা বলেন, মানুষ কি চায়, সেটা আপনারা মিডিয়া কর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিবেন। আমরা চাই জনগণের কথা আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী জানুক। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–৩ আসনে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কোনো বিকল্প নেই।

 

মো. কায়সার হামিদ/এমি/দীপ্ত নিউজ