শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুজিবনগর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুজিবনগর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহটির কোন পরিচয় মেলেনি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সকালে সোনাপুর গ্রামের মাঝপাড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় মাঠে কর্মরত শ্রমিকরা। খবর পেয়ে ভারতীয় সীমান্তের ১০৫ নং মেইন পিলারের কাছে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় কোন কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তারপরও লাশটি শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

 

এমি/দীপ্ত