শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুজিবনগরে ইউনিয়ন জামাতের আমীর ও সেক্রেটারিসহ গ্রেপ্তার ছয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুজিবনগরে ইউনিয়ন জামাতের আমীর ও সেক্রেটারিসহ গ্রেপ্তার ছয়

মেহেরপুরের মুজিবনগরে এজাহার নামীয় ইউনিয়ন জামাতের আমীর ও সেক্রেটারিসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত থেকে শুক্রবার (১২ মে) ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হামিদ (৬৫), মহাজনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও মহাজনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকিদুল ইসলাম (৫৫)।

এ ছাড়া আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত সিআর ৪৬/২৩ নং মামলার আসামি বল্লভপুর গ্রামের মৃত ফিতাজ উদ্দিন ছেলে সোহরাব উদ্দিন,সোহরাবের ছেলে শরিফ উদ্দিন, মতিন, সি আর ২৩১/২৩ মামলার আসামি বাগোয়ান গ্রামের জসিম উদ্দিন ছেলে দীপন শেখ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এজাহার নামীয় আসামি ইউনিয়ন জামাতের আমির ও সেক্রেটারি সহ ৬ জনকে গ্রেপ্তারপূর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ