শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুখরোচক ইফতারি তৈরির প্রতিযোগিতায় নেমেছে বরিশাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুখরোচক ইফতারি তৈরির প্রতিযোগিতায় নেমেছে বরিশাল
বরিশালের ইফতার বাজার

বরিশালে বাহারি আর মুখরোচক ইফতারি তৈরির প্রতিযোগিতায় নেমেছে নগরীর রেস্তোরাগুলো। গতবারের তুলনায় এবার দাম বেশি। তবে দামে আপোষ করলেও, মানে আপোষ করতে চান না বরিশালবাসী।

খাসীর কালা ভূনা, খাসির রান, মুরগি মোসাল্লাম, ক্র্যাম চিকেন, জামাই জিলাপী– আরও কত্ত কী! বরিশাল নগরীর নামীদামী রেস্তোরা থেকে শুরু করে সড়কের পাশের অস্থায়ী ইফতারির দোকান। সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে আছে শত রকমের ইফতার।

গত বছরের তুলনায় এবার সব ইফতার আইটেমের দামই বেড়েছে। তবে দাম নিয়ে খুব একটা চিন্তিত নন ক্রেতারা। মানসম্মত খাবারের নিশ্চয়তা চান তারা।

বিক্রেতাদের দাবি, কাঁচামালসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব ইফতারির বাজারে পড়েছে।

এদিকে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উপ–পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল অপূর্ব অধিকারী বলেন,রমজান উপলক্ষে বাজার মনিটরিং অব্যহত আছে,ইফতার ক্রয় বিক্রয়ে কঠর নজরদারি রয়েছে।

কেবল লাভের নিমিত্তেই ইফতার বিক্রি না করতে, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে বরিশালবাসী।

যূথী/দীপ্ত সংবাদ