শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
উদ‍্যোগ ও উদ‍্যোক্তা

মিশ্র ফলের বাগান করে সফল কুমিল্লার কৃষকরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মিশ্র ফলের বাগান করে সফল কুমিল্লার কৃষকরা

কুমিল্লায় মিশ্র ফলের বাগান করে সফলতা পাচ্ছেন কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। চাষ বাড়াতে উদ্যোক্তাসহ কৃষকদের সব ধরণের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে ২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেন সাইফুল ইসলাম ফরহাদ। বছরে এক লাখ টাকার বেশি খরচ কোরে বিক্রি করেন ৩ লাখ টাকারও বেশি ফল ও সবজি। বর্তমানে তিনশোর বেশি লেবু, একশোর বেশি পেয়ারা, টকমিষ্টি বরইয়ের সাথে লাউ ও শিম চাষ করেছেন এই তরুণ উদ্যোক্তা।

ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় মিশ্র ফলবাগানে বিভিন্ন সবজি চাষ করেছেন আরও অনেকে। উঁচু ও পতিত জমিতে কম খরচে জৈব সার ব্যবহার করে চলছে আবাদ। এ পদ্ধতিতে জমির সর্বোচ্চ ব্যবহার হয়। তাই এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সাড়ে ৬ হাজার হেক্টরের মতো জমিতে মিশ্র ফল বাগান আছে কুমিল্লায়।