মির্জা ফখরুলের ছেড়ে দেয়া আসনে নির্বাচন করবেন হিরো আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও- ১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

ঠাকুরগাঁও(সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এ পদে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রীত্ব ও দলীয় সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তাই তাঁর সংসদীয় আসনটি (ঠাকুরগাঁও) শূন্য হয়েছে। ফলে শিগগিরই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার আগেই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানালেন হিরো আলম।

রবিবার (১৬ আগস্ট) তিনি গণমাধ্যমে বলেন, ‘আপনারা জানেন, আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম। তখন তো জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না।

হিরো আলম আরও বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও১ আসনে প্রার্থী হবো

তিনি জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উপনির্বাচনে অংশ নিতে চান।

তবে এখনো ঠাকুরগাঁও১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাইবাছাই ও প্রত্যাহারের মতো আনুষ্ঠানিক প্রক্রিয়াও বাকি। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।

এর আগে, বিভিন্ন সময় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এবার ঠাকুরগাঁও১ আসনে তার প্রার্থী হওয়ার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More