শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
তাসকিন আহমেদ

মঙ্গলবার (৪ এপ্রিল ) শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের চোটের কারণে কাল থেকে শুরু হতে চলা টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি । নিজের ২৮ তম জন্মদিনের দিনেই এমন খবর এলো।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গত ১ এপ্রিল ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ মাঠে গড়ানোর আগের দিন দুঃসংবাদ শুনলেন তাসকিন আহমেদ।

তবে তাসকিনের দলি হিসেবে দলে কে ঢুকবেন, তা এখনও জানায়নি বিসিবি। সম্ভাবনা রয়েছে রেজাউর রহমান রাজার।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।