শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
জাতীয়

মিরপুরের আগুনে নিহত বেড়ে ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুরের আগুনে নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুরের শিয়ালবাড়িতে দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সার্ভিসের ৮টি ইউনিট। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন মরদেহের সন্ধান চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তেই আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও ছড়িয়ে পরে।

খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।