শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মিয়া আরেফি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না : ম্যাথিউ মিলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিয়া আরেফি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না : ম্যাথিউ মিলার

 

জো বাইডেনের উপদেষ্টা হিসেবে বিএনপি অফিসে যাওয়া প্রবাসী বাংলাদেশি মিয়া আরেফি, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবারের ( ১ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাইডেনের কথিত উপদেষ্টা এবং বাংলাদেশে বিরোধীদের আন্দোলনে সহিংসতার বিষয়ে জানতে চাইলে জবাবে তিনি জানান, মিয়া আরেফি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না। তার কর্মকাণ্ড নিয়ে আলাদা কোনো বক্তব্য নেই। বাংলাদেশের জনগণের মতই যুক্তরাষ্ট্র চায় দেশটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না সংস্থাটি।

বুধবার নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

 

এসএ/দীপ্ত নিউজ