শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

মিয়ানমার থেকে এল ২২ হাজার মেট্রিক টন চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিয়ানমার থেকে এল ২২ হাজার মেট্রিক টন চাল

মিয়ানমার থেকে সাড়ে ২৬ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী এম ভি গোল্ডেন স্টার ও মিয়ানমারের কোস্টাল জাহাজ এমসিএল-১৯ নামের দুইটি জাহাজ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে জাহাজ দুটিকে চট্টগ্রাম বন্দর জেটি ৯ এবং ছোট কোস্টাল জাহাজটি গ্রীনসেলো জেটিতে ভিড়ানো হয়েছে। এর মধ্যে গোল্ডেন স্টারে ২২ হাজার মেট্রিক টন এবং এমসিএল-১৯ এ ২ হাজার ৫০০ মেট্রিক টন চাল রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জি টু জি পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চালের এই প্রথম চালানটি চট্টগ্রাম পৌঁছে। মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে আসে।

আমদানি করা এসব চাল পরীক্ষার পর খালাসের অনুমতি দেয়া হবে।

রুনা আনসারী ‌/ এজে