বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমা‌রে নতুন রাষ্ট্রদূত ম‌নোয়ার হো‌সেন

তি‌নি বর্তমান রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর স্থলাভিষিক্ত হ‌বেন।

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মনোয়ার হোসেনকে মিয়ানমা‌রের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার।

বৃহস্প‌তিবার (১২ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক ম‌নোয়ার হো‌সেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। তি‌নি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের‌ দায়িত্ব পাল‌নের পাশাপা‌শি ওয়া‌শিংটন ডি‌সি এবং সিঙ্গাপু‌রের বাংলা‌দেশ মিশ‌নে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

রাজশাহীর বা‌সিন্দা ম‌নোয়ার হো‌সেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য নীতি, পরিকল্পনা এবং অর্থায়নে বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ কমিউনিকেশনে পিএইচডি করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More