শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মিয়ানমারে থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিয়ানমারে থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে ১৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে জাহাজটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে এসে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে রওনা দেয় মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিন ডুইন। বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম–উস–সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কক্সবাজার জেলার ১২৯ জন, বান্দরবানের ৩০ জন, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী ও নরসিংদীর ৭ জন এবং নীলফামারীর একজন রয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় নৌযানে করে মিয়ানমারের ৯ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিজিবি।

রিজিয়ন কমান্ডার বলেন, মিয়ানমারে সাজা শেষ করে ১৭৩ জন বাংলাদেশি দুপুর ১টার দিকে কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে পৌঁছেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ