শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মিধিলি’র প্রভাব কেটে গেলেও রয়ে গেছে ধ্বংসলীলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিধিলি’র প্রভাব কেটে গেলেও রয়ে গেছে ধ্বংসলীলা

 

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাব কেটে গেলেও রয়ে গেছে এর ধ্বংসলীলা। বিশেষ করে উপকূলীয় বিভিন্ন জেলায় হাজারো ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি টানা বৃষ্টিতে উঠতি আমন ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) যেসব স্থানের উপর দিয়ে ঝড় বয়ে যায় তার মধ্যে বেশ কিছু এলাকায় বড় বড় গাছ ভেঙে ও উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে গাছ উপড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম–নোয়াখালী–সিলেট অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা।

প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলীয় অনেক জায়গা দুপুরের পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

 

এসএ/দীপ্ত নিউজ