শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

মিতসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিতসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই
মেরিন ইঞ্জিনের মোরক উন্মোচন

বাংলাদেশে মিতসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই লিমিটেড। শুক্রবার (১০ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের মেরিন ইঞ্জিনের মোড়ক উন্মোচন করা হয়।

এসিআই কোম্পানি ৩৭৮ কিলোওয়াট থেকে ২০০০ কিলোওয়াট রেঞ্জের মধ্যে মিতসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত করবে।

অনুষ্ঠানে জানানো হয়, এসিআই কোম্পানি ভবিষ্যতে ড্রেজিং, পরিবহন, নদী ব্যবস্থাপনা ও উচ্চ প্রযুক্তিগত নেভিগেশনাল সরঞ্জামের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। এজন্য এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেড মিতসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে।

যা দেশের অভ্যন্তরীণ ও সমুদ্রগামী জাহাজ, ড্রেজার, গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ, বৈদ্যুতিক বিদ্যুৎ কেন্দ্র, নির্মাণ, যন্ত্রপাতি, পাম্প স্টেশনে ব্যবহার করা যাবে। বাংলাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ রয়েছে। এর নৌপথ শুধু মালবাহী এবং যাত্রীদের অভ্যন্তরীণ চলাচলের জন্যই নয় চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দর দিয়ে আমদানি, রফতানি ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চলমান রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘‌এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ। ভৌগোলিকভাবে এটি বঙ্গোপসাগরের কিনারায় হওয়ায় এটাকে ওয়াটার কান্ট্রিও বলা যায়। নদীপথের অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক কারণে আমরা বিশ্বাস করি মেরিন ইঞ্জিন দেশের অর্থনীতির উন্নয়নে আরো বেশি বেশি ভূমিকা রাখবে।’

এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা বলেন, ‘‌দেশের কৃষি খাত, যোগাযোগ ব্যবস্থা, ট্রাক্টর, ইয়ামাহা মোটরসাইকেল, দেশ এবং দেশের বাইরে আমাদের কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে। এসবের সবগুলোই নানাভাবে আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।’

বিশেষ অতিথির বিআইডব্লিউটিএর (প্রকৌশল) সদস্য ড. এ কে এম মতিউর রহমান বলেন, ‘‌এসিআইয়ের এ উদ্যোগে বিআইডব্লিউটিএর জন্য একটি সুখবর। আমাদের এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম খুবই স্বল্পমূল্যে ব্যবহার করা যায়। কিন্তু নদীর নাব্যতা হারানো, পানিদূষণের মতো বিষয়গুলো আমাদের জন্য প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতা দূর করতে আমাদের নদীপথগুলোর আধুনিকায়ন, নাব্যতা সংকট কমানোর চেষ্টা করছি।’

অনু/দীপ্ত সংবাদ