শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানী মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি বাসার ৭ তলায় মা লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা‘কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোন সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, মোহাম্মদপুরের শাজাহান রোডে মা ও তার মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা (মামলা নং–২৯) দায়ের করেছেন। মামলাটি এসআই শহিদুল ওসমান মাসুম‘কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, সোমবার (৮ ডিসেম্বর) শাহজাহান রোডের একটি বাসার ৭ তলায় লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যা করে পালিয়ে যান গৃহকর্মী আয়েশা। সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

এসএ