শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত ফরিদা পারভীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত ফরিদা পারভীন

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘লালনকন্যা’ খ্যাত ফরিদা পারভীনকে তার বাবা–মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে পৌঁছালে এলাকার অসংখ্য ভক্ত–শ্রোতা, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।


পৌর গোরস্থান মাঠে জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থানে বাবা–মায়ের কবরেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের প্রতিনিধি, শিল্পী সমাজ এবং দূরদূরান্ত থেকে আসা অসংখ্য অনুরাগী। এসময় কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়স্বজন ও শিষ্যরা।

শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লালনশিল্পী। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই কুষ্টিয়ার বাড়িতে ভিড় জমতে থাকে স্বজন, বন্ধু ও ভক্তদের। পুরো কুষ্টিয়াজুড়ে নেমে আসে শোকের ছায়া।