সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা দিবসে নিজের সন্তানের মাকে ‘অসম্মান’ করলেন শাকিব!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হলো ‘মা’। সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে, সেই নামটিও হলো মা। আজ রবিবার (১৪ মে) বিশ্ব মা দিবস।

আর এই দিনেই নিজের সন্তান শেহজাদ খান বীরের মা অর্থাৎ শবনম বুবলীকে নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থবিত্ত এবং অবৈধ সম্পর্কের অভিযোগ এনে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়ক শাকিব খান। দেশের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়ক।

চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। তাতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী। এরপর ফের আলোচনাসমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে।

বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে শাকিব খান বলেছেন, দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্তবৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব।

বুবলীকে নিয়ে শাকিবের মন্তব্য ইতোমধ্যেই নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More