শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল
মাহি বদরুদ্দোজা চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–১ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (৩ ডিসেম্বর) যাচাই–বাছাই শেষে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, ঋণ খেলাপের অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।

মাহি বি চৌধুরী ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারা থেকে মুন্সীগঞ্জ–১ আসন থেকে মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই বছর তার বাবা বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিএনপি, জাসদ (রব), নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ ও গণফোরামকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন।

 

আরও পড়ুন: বাতিল চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন 

 

আল/ দীপ্ত সংবাদ