শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার জিহ্বা কাটল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার জিহ্বা কাটল দুর্বৃত্তরা
ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া নামের এক ইসলামি বক্তার জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শরীফুল ইসলাম ভূঁইয়া সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে এবং বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক।

শরীফুল ইসলামের ছোট ভাই মওদুদুল ইসলাম ভূঁইয়া বলেন, রাতে জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকায় একটি মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। পথে আজমপুর রেলস্টেশনের পাশে ৭–৮ জন তাঁর গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর সঙ্গে থাকা ওবায়দুল্লাহ (৩৪) নামের অপর একজন আহত হন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা আমি জানতে পেরেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আফ/দীপ্ত সংবাদ