শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

মাস্কারা ব্যবহার করেও কাজ হচ্ছে না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাস্কারা ব্যবহার করেও কাজ হচ্ছে না?

চোখের পাতা ঘন করতে মাস্কারার জুড়ি নেই। তবে প্রসাধনীর সাহায্য না নিয়ে চোখ আকর্ষণীয় করে তুলতে চায় অনেকে। সৌন্দর্য এর অন্যতম অংশ হল চোখ। কাজল কালো মায়াবী চোখে প্রিয়জনের নজর কাড়তে চান অনেকেই। চোখের মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মাস্কারা।

তবে চোখের পাতা সকলের একই রকম হয় না। কারও চোখের পাতা পাতলা হয় বা কারও ঘন। পাতলা চোখের পাতা ঘন করতে মাস্কারা কাজে আসে। মাস্কারা ছাড়াই ঘরোয়া কয়েকটি উপায়ে চোখের পাতা ঘন করা সম্ভব।

আসুন সেগুলি কী, তা জেনে নেই:

ক্যাস্টর অয়েল

নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণ

ভিটামিন ই

ব্যবহার পদ্ধতি:

ক্যাস্টর অয়েল: ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চোখের পাতা ঘন করতে সাহায্য করে। ঘুমানোর আগে আঙুলের ডগায় অল্প ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। পর পর কয়েক দিন এটা করলে চোখের পাতা ঘন হয়ে উঠবে।

নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণ: প্রোটিন, খনিজ উপাদান সমৃদ্ধ এই তেল চোখের পাতা ঘন করতে অত্যন্ত কার্যকর। দিনের যে কোনও ফাঁকা সময়ে চোখের পাতায় আলতো করে এই তেলটি লাগিয়ে ৩–৪ ঘণ্টা রেখে দিন। মুখ ধোয়ার আগে পাতলা কোনও সুতির কাপড় দিয়ে চোখ মুছে নিন। নয় তো তেল চোখে চলে গেলে চোখ জ্বালা করতে পারে। সপ্তাহে ৩–৪ দিন এটি করলে, চোখের পাতা ঘন করতে সাহায্য করবে।

ভিটামিন ই: চুল, ত্বক, নখ— ভিটামিন ই–র ব্যবহার বহুমুখী। চোখের পাতা ঘন করতেও সমান উপকারী ভিটামিন ই। তবে চোখে যাতে চলে না যায়, তার জন্য ব্যবহার করার আগে বাড়তি সাবধানতা মেনে চলা জরুরি। ভিটামিন ই হালকা হাতে চোখের পাতায় লাগিয়ে নিন। কিছু ক্ষণ রাখার পর সাবধানে মুছে নিন। মাস্কারা লাগানোর আগেও ভিটামিন ই ক্যাপসুল চোখের পাতায় ব্যবহার করে নিতে পারেন। চোখের পাতা বেশ বড় দে‌খাবে।

যূথী/দীপ্ত সংবাদ