শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

মাশরাফির পঞ্চম না কি কুমিল্লার চতুর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাশরাফির পঞ্চম না কি কুমিল্লার চতুর্থ
ইমরুল কায়েস,মাশরাফি বিন মর্তুজা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ তিনবার শিরোপা জেতার রেকর্ড কুমিল্লা ও ঢাকার। তবে মাশরাফি বিন মর্তুজা তিন দলের হয়ে জিতেছেন সর্বোচ্চ চার শিরোপা। । ফাইনালে কুমিল্লার বিরুদ্ধে খেলবে তার দল সিলেট স্ট্রাইকার্স। আগের চারবার ফাইনালে উঠে মাশরাফি কখনো হারেননি।

একই অবস্থা কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও। এই দলটিও কখনো হারেনি বিপিএলের ফাইনালে। তিনবার ফাইনাল খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে।

শিরোপা জয়ে কেবল খেলোয়াড়দের ভাগেই পুরো কৃতিত্ব যায় না। তাদের দিক-নির্দেশনা দিয়ে শৃঙ্খলার সঙ্গে শিরোপার পথে চালিত করার নৈপথ্যের নায়ক তো দলীয় কোচ ও কর্মকর্তারা। প্রত্যেক ক্রিকেটারকে এক সুতোয় বাধতে এক্ষেত্রে কোচের অবদানই সবচেয়ে বেশি থাকে।

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে আজ। ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দল দুটি হচ্ছে- কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স।

শিরোপা নির্ধারণী এ ম্যাচের আগে স্বভাবতই সবচেয়ে আলোচিত ইস্যু- আসরসেরার ট্রফি এবার কার হাতে উঠছে! দলের গুরুত্বপূর্ণ তারকা ও অধিনায়কের পাশাপাশি আলোচনায় আছেন দুই কোচও। দুই দেশীয় কোচের কাঁধে অর্পিত হয়েছে কুমিল্লা ও সিলেটের পরিচালনার ভার। কুমিল্লার অগ্রভাগে আছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক ইমরুল কায়েস। অন্যদিকে, সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন কোচ ও সাবেক দেশি ক্রিকেটার রাজিন সালেহ ও সফল টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।

এবারই প্রথম প্রধান কোচ হয়ে সিলেটকে ফাইনালের মঞ্চে তুলেছেন রাজিন সালেহ। অন্যদিকে কুমিল্লার কোচ হলেও সালাউদ্দিন সাকিব-মাশরাফি সবারই গুরু। ফর্মহীনতা কিংবা দুশ্চিন্তার মাঝে তিনি তাদের সান্ত্বনা দিয়ে পাশে থাকেন। এই কোচ শুরু থেকেই আছেন কুমিল্লার সঙ্গে। দলটির হয়ে সালাউদ্দিন তিনবার শিরোপাও জিতেছেন।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ও সিলেট। খেলোয়াড়দের পাশাপাশি এই ম্যাচে তৈরি হতে যাচ্ছে মাশরাফি-কুমিল্লা দ্বৈরথ। মাশরাফি দলীয় অধিনায়ক হিসেবে এর আগে ৪বার ফাইনাল খেলে ঢাকা, রংপুর এবং কুমিল্লার হয়ে শিরোপা জিতেছেন।

ম্যাচ শুরুর আগে অবশ্য দুপুর ৩টায় বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাঠে গড়াবে।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।