মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো–প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) যোগদান শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

চার দিনব্যাপী এ কনফারেন্স শেষ করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে ফেরেন।

২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে ইন্দো–প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।

সম্মেলনে জেনারেল ওয়াকার–উজ–জামান প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল টান শ্রী দাতো’ শ্রী মুহাম্মদ হাফিজুদ্দাইন জান্টানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, জেনারেল ওয়াকার–উজ–জামান ২২ সেপ্টেম্বর সরকারি সফরে মালয়েশিয়ায় যাত্রা করেছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More