শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
শিক্ষা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংহতি

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডাকা ‘মার্চ ফর গাজা‘য় কর্মসূচিতে সংহতি জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ে হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মিছিল নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসে। এ সময় শিক্ষার্থীদের হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা দেখা যায়। মুখে মুখে ছিল প্রতিবাদী স্লোগান।

রাজধানীর আফতারনগর থেকে মিছিল নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা ফিলিস্তিনের সমর্থনে ঐতিহাসিক গণজমায়েতে অংশ নেয়। মিছিলে অংশ নেয় ব্র্যাক, স্টেট, নর্থ–সাউথ, ইমপেরিয়াল, ইস্ট–ওয়েস্ট, কানাডিয়ান ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ–প্রতিবাদের ঢেউ উঠছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’–এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামক একটি ব্যতিক্রমধর্মী গণসমাবেশ।

ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।