রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চের প্রথম সপ্তাহে দেশে আসবে ভারতীয় বিদ্যুৎ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মার্চের প্রথম সপ্তাহে দেশে আসবে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় নসরুল হামিদ বলেন, আদানির বিদ্যুৎ মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি হবে না। এছাড়া আদানির দ্বিতীয় ইউনিট থেকে এপ্রিলে বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুম ও গরমের কারণে মার্চে বিদ্যুতের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। আদানির বিদ্যুৎসহ আরও কয়লাভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ পাওয়া যাবে।
তিনি আরও বলেন, কয়লার বাজার মূল্য অনুযায়ী ভারতের আদানির বিদ্যুৎ আসবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস দেয়ার চেষ্টা করা হচ্ছে। যেন ফেব্রুয়ারির শেষ থেকে বিদ্যুতের পরিস্থিতি ভালো থাকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More