শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, সভায় উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা পূর্বে ছিল ১৫ শতাংশ। এই নতুন শুল্ক আরোপ বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সভার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কৌশল এবং পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।