শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মার্কিন দূতাবাসে ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের নতুন পদ্ধতি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন দূতাবাসে ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের নতুন পদ্ধতি চালু

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের আরও বেশি সাক্ষাৎকার গ্রহণের জন্য নতুন সময়সূচি নির্ধারণ পদ্ধতি চালু করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে এই পরিবর্তিত প্রক্রিয়াটি শুরু হয়েছে। তবে ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ সময়সূচির প্রক্রিয়াটি বাস্তবায়ন শুরু হবে।

ঢাকার মার্কিন দূতাবাস নতুন সময়সূচি প্রক্রিয়ার অধীনে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর বিষয়ে জানিয়েছে:

* অন–অভিবাসী ভিসার জন্য আবেদনকারী সাক্ষাৎকারের দিন একটি বৈধ ডিএস–১৬০ কনফার্মেশন (বারকোড) নম্বর না থাকলে তার তা বাতিল বলে গণ্য হবে, যা দূতাবাস তার সিস্টেমে পুনরুদ্ধার করতে সক্ষম এবং এটি তাদের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এক্ষেত্রে, আবেদনকারীদের তাদের সাক্ষাৎকার পুনঃনির্ধারণ করতে হবে এবং একটি নতুন তারিখ পেতে কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।

বৈধ ডিএস–১৬০ নিশ্চিতকরণ (বারকোড) নম্বরটি অবশ্যই আবেদনকারীর অনলাইন প্রোফাইলে দৃশ্যমান হতে হবে।

ভিসা সাক্ষাৎকারের এক সপ্তাহ আগে (৭ ক্যালেন্ডার দিন) অনলাইন প্রোফাইল/ডিএস–১৬০ পরিবর্তন হলে নির্ধারিত সাক্ষাৎকারটি বাতিল হয়ে যাবে। সূত্র: ইউএনবি