দীপ্ত নিউজ
বাংলাদেশ

ষাটগম্বুজ মসজিদের ইমাম মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ষাটগম্বুজ মসজিদের ইমাম মারা গেছেন
ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. জায়েদ হেলাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে হবে ঈদের প্রধান জামাত

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত নটায় ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়ে মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে তাকে সমাহিত করার কথা রয়েছে।

হেলাল উদ্দিন মাতাব্বর ১৯৯৪ সাল থেকে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

সুপ্তি / দীপ্ত নিউজ