দীপ্ত নিউজ
রাজনীতি

মানিলন্ডারিং মামলায় খালাস পেলেন নুরউদ্দিন অপু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিলন্ডারিং মামলায় খালাস পেলেন নুরউদ্দিন অপু

আওয়ামী লীগ আমলে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানী মতিঝিল থানার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম তাকে খালাস প্রদান করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটিতে অপু ছাড়া আরও তিন আসামিকে অব্যাহতি দিয়েছেন বিচারক মো. রেজাউল করিম। অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন– হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন।

 

এসএ