শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃত মো. মামুন, আব্দুল হালিম, মো. সেলিম মিয়া

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে হেরোইন এবং দেশীয় চোলাই মদকসহ ৪জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার (১৫ মে) দুপুরের দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চর সিংগাইর এলাকার মো. মামুন(২৬), আব্দুল হালিম(২৬), মো. সেলিম মিয়া(২৫) এবং পূর্ব ভাকুম এলাকার মো. জমির উদ্দিন ওরফে জমিদার(২৭)।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, রবিবার (১৪ মে) রাতে জেলার সিংগাইর উপজেলার উত্তর আঙ্গারিয়া এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ তিনজন এবং পূর্ব ভাকুম এলাকা থেকে ৯ লিটার চোলাই মদসহ আরো একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে।

গ্রেপ্তারকৃত আসামীদের নামে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জাহিদুল হক চন্দন/আফ/দীপ্ত নিউজ