শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে মাদকসহ আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে মাদকসহ আটক ৪
ফেনসিডিল ও হেরোইনসহ আটককৃত চারজন। ছবি: দীপ্ত

মানিকগঞ্জে বিশ বোতল ফেনসিডিল ও পচিঁশ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (১৭ মে) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন– ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ছোয়ালপাড়া এলাকার মো. শাহদৎতের স্ত্রী সালমা বেগম (৩৩), মো. শাজাহান সরকারের ছেলে মো.সোহাগ মিয়া (২৫), মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মৃত নওয়াব আলী দেওয়ানের ছেলে মো. শাকিল দেওয়ান (৪২) ও মানিক রবি দাসের ছেলে নিমাই রবিদাস (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযোন বুধবার (১৭ মে) ভোরে ঢাকা–আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকা থেকে বিশ বোতল ফেনসিডিলসহ সালমা ও সোহাগ মিয়াকে আটক করা হয়।

পৃথক অভিযানে রাতের দিকে শাকিল দেওয়ান ও নিমাই রবিদাসকে সদর উপজেলার ভুল জয়রা এলাকা থেকে বিশ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। আটককৃতদরে বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানা ও শিবালয় থানায় পৃথক দুটি মামলার পক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এফএম/দীপ্ত নিউজ