শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
সিংগাইর থানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাই আবু রায়হান (২৭) কে ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে।

রবিবার (৯ এপ্রিল) দিবাগত মধ্য রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আবু রায়হান উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে। ঘাতক রোমান আবু রায়হানের মেজো ভাই।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে একই ঘরে বড় ভাই আবু রায়হান, মেজো ভাই রোমান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়ে। আবু রায়হান ও জামাল ঘুমিয়ে পড়লে রোমান সেই সুযোগে ধারালো চাকু দিয়ে বড় ভাইকে জবাই করে। রায়হানের ছটফট শব্দে ঘুম ভাঙ্গে ছোট ভাই জামালের। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে তাদের বাবা শাহজাহান ফকির এগিয়ে আসলে ঘাতক রোমান দৌঁড়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘হত্যার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান।

আফ/দীপ্ত সংবাদ