শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে মার্কিন ২ প্রতিষ্ঠানের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে মার্কিন ২ প্রতিষ্ঠানের বৈঠক

 

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক প্রতিষ্ঠান এনডিআই ও আইআরই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আয়োজিত বৈঠকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট–আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট–এনডিআই এর পক্ষে দু‘জন প্রতিনিধি ছিলেন।

যুক্তরাষ্ট্রের দুই নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পক্ষে আলোচনায় অংশ নেন ক্রিস্পিন কাহেরু (বিশ্লেষক), নেনাদ মারিনোভিক (বিশ্লেষক), ইভাইলো পেন্টচেভ (বিশ্লেষক), মরিয়ম তাবাতাদজে (বিশ্লেষক)।

আর জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ কমিশনের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গটি আলোচনায় ওঠেনি।

 

এসএ/দীপ্ত নিউজ