শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাধবদী পৌরসভা আওয়ামী লীগের ঈদ পুণর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাধবদী পৌরসভা আওয়ামী লীগের ঈদ পুণর্মিলনী
সভা সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন ভূঁইয়া মানিক

নরসিংদীর মাধবদী শহরে আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টায় মাধবদী পৌরসভায় এ সভা অনুষ্ঠিত হয়।

মাধবদী পৌর মাধবদী পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদাদ হোসেন বাচ্চু বক্তব্য রাখেন মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, কাঠালিয়া ইউনিয়েেনর চেয়াম্যান মোঃ এবাদুলা, হাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিন্টু সরকার ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি সাধানর সম্পাদক ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলহাজ্ব কামরুজ্জামান কামরুল বলেন আমি ও দলীয় নেতা কর্মীদের সর্মথনে প্রার্থী হব আগামী জাতীয় সংসদ নির্বাচনে। মনোনয়ন দিবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো। বক্তারা বলেন আগামী নির্বাচনে পরিশ্রমী নেতা আলহাজ্ব কামরুজ্জামান কামরুল কে দলীয় মনোনয়ন দেয়ার জন্য আহবান জানান।

সভা সঞ্চালনায় ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা খান।

এফএম/দীপ্ত সংবাদ