শিরোনাম
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাদারীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদারীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ৬ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জসিম দর্জীকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম একই এলাকার মোশারফ দর্জির ছেলে।

র‌্যাব–৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহরিয়ার রিফাত জানান, গত ২৮ মে সন্ধ্যায় শহরের ইটেরপুল এলাকায় বাসায় একা পেয়ে ৬ বছরের এক শিশুকে মুখ চেপে ধরে গণধর্ষণ করে জসিম দর্জী ও তার সঙ্গীয় লোকজন। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষকরা। পরে মেয়েটিকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।

এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে গত ১৩ জুন সদর মডেল থানায় জসিম ও তার সহযোগিদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। পরে দায়ের করা মামলায় জসিমকে গ্রেপ্তার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে জসিমকে সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। নির্যাতিতা শিশুকে ধর্ষনের মামলায় বাকি আসামীদের ধরতে অভিযান চলছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

 

রফিকুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।