শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল

মাগুরা–যশোর সড়কের যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিন চালিত নাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সজিব শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১জন। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মাগুরা সদর উপজেলার মঘির ঢাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সবিজ শেখ শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। তিনি স্যলো ইঞ্জিন চালিত নাটা গাড়ীর হেলপার ছিলেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সকাল ৯ টার দিকে মাগুরা–যশোর সড়কের মঘির ঢাল নামক স্থানে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীতমুখী স্যালো ইঞ্জিন চালিত ইট বোঝাই নাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নাটা গাড়ির হেলপার সবিজ শেখ নিহত হয়।

তিনি আরও বলেন, আহত হয় বাসযাত্রী ও নাটা গাড়ির শ্রমিকসহ ১১জন। আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজন অবস্থায় নাটা গাড়ির চালক সাইফুল ইসলামসহ দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও নাটা গাড়ী আটক করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আফ/দীপ্ত সংবাদ