শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মাগুরায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মে) দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এনামুল হক হীরক, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীবৃন্দ।

বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

কাশেমুর রহমান শ্রাবণ/এমি/দীপ্ত নিউজ