শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় রঙিন ফুলকপি চাষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় রঙিন ফুলকপি চাষ
রঙিন ফুলকপি

মাগুরার শ্রীপুরে রঙিন ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক। এই মৌসুমে ৪০ শতক জমিতে প্রথমবারের মতো এই রঙিন ফুল কপির চাষ করেছেন তিনি।

সাধারণত ফুলকপির রং সাদা হলেও, বেগুনি ও হলুদ রঙের ব্যতিক্রমী এই ফুলকপি দেখতে খুবই সুন্দর, খেতেও সুস্বাদু। মাত্র ২০ হাজার টাকা খরচে রঙিন ফুলকপির চাষ করেছেন মাগুরার শ্রীপুরের সুশেন বালা ও তার স্ত্রী দীপা বালা। ব্যতিক্রমী এই সবজি দেখতে ভীড় করছেন স্থানীয়রা। দাম ভালো পাওয়ায় রঙিন ফুলকপি চাষে অন্যদেরও আগ্রহ বাড়ছে।

এতে রয়েছে বিটা-ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য উপকারি বলে জানিয়েছে কৃষি বিভাগ। প্রতিটা ফুলকপির ওজন এক থেকে দেড় কেজি। শুধু মাগুরা না, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে।