শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাগুরা শাখা।

শনিবার (১৩ মে) সকাল ৯টা থেকে মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের মাগুরা মেডিকেল কলেজের সামনে ২ ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাগুরার বিভিন্ন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন প্রেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ তারা মানেন না। তাদের দাবি একটাই কারিগরি মুক্ত নার্স চাই। তাদের এই দাবী না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ,মাগুরা সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল কাদির, মরিয়ম বিভা ও নুরুন্নাহার বেগম।

আফ/দীপ্ত সংবাদ