শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ্ দেওয়ান। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুস সবুর প্রমুখ।

প্রধান অতিথি ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, বৈকালিক স্বাস্থ্য সেবায় সেবাদানকারী চিকিৎসকগণ সরকার নির্ধারিত ফি গ্রহণ করবেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব বিষয়ের বিশেষজ্ঞ কনসালটেন্টের শূন্যপদ পূরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মেডিসিন কনসালটেন্ট ডা. জুলি চৌধুরী, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. সোহেল আশরাফ, সার্জারি কনসালটেন্ট ডা. ফেরদৌস রায়হানসহ অন্যরা।

 

এমি/দীপ্ত