শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার (১ মে) সকালে জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে র‌্যালীতে অংশ নেয়।

র‌্যালী শেষে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগ আয়োজিত আলোচনা সভায় উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর প্রমুখ।

এছাড়া, সোমবার সকালে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের র‍্যালি শেষে ইসলামপুর পাড়ায় বিএনপির দলীয় কার্যালয় আলোচনা সভায় মিলিত হয় বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা। সেখানে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিতে আলোচনা সভায় অংশ নেয় জেলা বিএনপির আহবায়ক আলী আহমদসহ অন্যান্য। এদিকে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও উদীচী মাগুরা জেলা শাখা।

মাগুরা প্রেসক্লাবের সামনে আলোচনায় অংশ নেন দুই সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে গান ও নিত্য পরিবেশন করা হয়।

আফ/দীপ্ত সংবাদ