শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
বিদ্যালয় মাঠে আয়োজিত এবারের ইজতেমা।

মাগুরায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) শহরের এজি একাডেমি বিদ্যালয় মাঠে আয়োজিত এবারের ইজতেমায় মাগুরা জেলার অন্তত ১০ হাজার মুসল্লি সমবেত হবেন বলে জানিয়েছেন আয়োজকরা। ইজতেমা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ফজরের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা। ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের এ জেলা।তিনদিন ব্যাপী এই আঞ্চলিক ইজতেমায় ঢাকা কাকরাইলের মুরব্বি মাওলানা মোশারফ হোসেন বয়ন করবেন।

মাগুরা তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, মাগুরার আঞ্চলিক এই ইজতেমা সফল করতে জেলা তাবলিগ জামাতের ১২০ জন সেচ্ছাসেবি কাজ করছেন। ইতোমধ্যে জেলার চারটি উপজেলার তাবলিগ জামাতের মুসল্লিরাও ইজতেমা স্থলে সমবেত হতে শুরু করেছেন।

মাগুরার এই আঞ্চলিক ইজতেমায় জেলার তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি বিদেশে জামাত অংশ নিচ্ছে।

মাগুরা আঞ্চলিক তাবলিগ জামাতের আমির মো. রুহুল আমিন বলেন, ইজতেমা সফল করতে জেলা ও পৌর প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পক্ষ থেকে সহযোগিতাও পাওয়া গেছে। ব্যবস্থাপনাতে কোনো প্রকার ত্রুটি যাতে না থাকে সেদিকে অধিক নজর দেয়া হয়েছে।

যূথী/দীপ্ত সংবাদ