শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

মাগুরায় কাঁচা মরিচের কেজি ৪৫০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় কাঁচা মরিচের কেজি ৪৫০ টাকা
কাঁচা মরিচের কেজি ৪৫০ টাকা

মাগুরার বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে । দাম বৃদ্ধির ফলে নিম্নআয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে শহরের একতা কাঁচা বাজারে গিয়া দেখা যায় প্রকারভেদে কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকা। যা কিনে নিয়ে যাওয়ার পর খুচরা বাজারে সেগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা।

শহরের ঢাকা রোডে অবস্থিত একতা কাচা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, গত সপ্তাহেও কাঁচামরিচের দাম অনেকটা কম ছিল। আজ হঠাতই দাম বেড়েছে। তবে আজ শনিবার দেশে ভারতীয় মরিচ না আসায় দাম বাড়তি বলে বলেন এই ব্যবসায়ী।

পুরাতন বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল হোসেন বলেন, টানা বৃষ্টির ফলে ক্ষেতের মরিচ অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। যে কারণে দাম একটু বেশি। এছাড়া আমরা আর ওর থেকে বেশি দামে কেনার ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। হলে মরিচ বিক্রি নিয়ে ক্রেতাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে অনেক।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

শ্রাবণ / আল / দীপ্ত সংবাদ