শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মাগুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

মাগুরার শ্রীপুরে ১৪০০ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো জেলার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে রাব্বি শেখ (২৫) এবং একই উপজেলার সোনাতুন্দী গ্রামের আবুল কালাম বিশ্বাসের ছেলে তাহিদ বিশ্বাস (২২)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন ওয়াবদা বাজারস্থ মাগুরা–ঢাকা মহাসড়কের পূর্ব পার্শ্বে সৌদিয়া বাস কাউন্টারের সামনে হইতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। বিশেষ কায়দায় আসামিদের পায়ে এ্যাংলেটে রক্ষিত ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

মাগুরা (ওসি) ডিবি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 এফ এম/ দীপ্ত সংবাদ