শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মহিপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মহিপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটুয়াখালীর মহিপুরে অনুষ্ঠিত হয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। বুধবার ( ১৭ মে ) শেষ বিকালে লতাচাপলি ইউপির নয়াপাড়া মাঠে এ ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ১০ জন দক্ষ অশ্বারোহী অংশ গ্রহন করে। এসময় বিভিন্ন সাজে সজ্জিত করা হয় দৌড়ে অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে। এ ঘোড় দৌড় দেখতে ওই মাঠে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয় হাজারো উৎসুক জনতা।

দীর্ঘ বছর পরে এমন আয়োজন করায় অনেকটা উৎফুল্ল ছিলো স্থানীয় মানুষ। প্রতযোগিতা শেষে অংশগ্রহণকারীসহ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরুষ্কার তুলে দেন লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা।

আল/দীপ্ত সংবাদ